সারাদেশ

‘শেখ হাসিনা মানুষের জন্য আশীর্বাদ

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ। তার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। করোনাকালীন এ দুর্যোগের সময় সারা বিশ্ব যেখানে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেখানে তার নেতৃত্বে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে।

বুধবার (০৩ মার্চ) রাতে উন্নয়নের ২ বছর উপলক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ এখনো করোনা টিকা পায়নি, সেখানে প্রধানমন্ত্রীর সময়োপযোগী নেতৃত্বের কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্য নিশ্চিত করেছেন করোনার টিকা।

নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার কেশব লাল রায়ের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্ডিচরণ পাল এবং সাবেক সংসদ সদস্য শাহ আলম সহ আওয়ামী লীগ এবং এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মন্ত্রী আরও বলেন, এমপি ও মন্ত্রী হওয়ার দুই বছরেই পিরোজপুর- ১ সংসদীয় আসনের তিনটি উপজেলার জন্য অভাবনীয় উন্নয়ন করা হয়েছে । পিরোজপুরের জন্য বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, হাউজিং প্রকল্প চালু, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ করেছেন।

মন্ত্রী বলেন, তার সংসদীয় এলাকার জন্য আরও অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। জনসমাবেশ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগম, কন্ঠশিল্পী প্রতীক হাসানসহ দেশের খ্যাতিনামা শিল্পীরা গান পরিবেশন করেন।

সান নিউজ/কেএসআর/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা