সারাদেশ

পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক, ব্যবহারিক ও মাস্টার্সসহ চলমান সকল পরিক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সকল পরীক্ষা নেয়ার দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোববার (১ মার্চ) ভোলা প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

সমাবেশে আইন বিভাগের এর শিক্ষার্থী মো. ইয়ামিন হাওলাদার, ভোলা সরকারি কলেজ অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এইচ এ সরিফ, ইউছুপ (তূনির),ইকবাল হাসান রাফি, ইয়াছিন, আরাফাত,আছমাউল হুসনা হ্যাপি, আজিজ রায়হান সহ বিভিন্ন কলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, 'চলমান পরীক্ষাগুলো ঠিকঠাকই চলছিল। হুট করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দিয়ে আমাদের সেশনজটে ফেলা কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব কোনও সিদ্ধান্ত নয়।’

আমাদের স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল। আমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষার জন্য মেসে উঠেছে। পরীক্ষা স্থগিত হওয়ায় তারা বিপাকে আছেন।

মানববন্ধনে বলা হয় ২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়োর ৩ থেকে ৪টি পরীক্ষা বাকি ছিল। আর স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ২০১৯ সালে নেওয়ার কথা ছিল। করোনার কারণে তা বন্ধ হয়। পরে আবার এ বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা ঠিকভাবে চলছিল। এর মধ্যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা