সারাদেশ

খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল

নিজস্ব প্রতিনিধি, ইবি : স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলে খুলছে সিনেমা হল-বন্ধ কেন পরীক্ষার হল, সব চলে সব হয়-পরীক্ষা নিতে কীসের ভয়?, সাত কলেজে হবে পরীক্ষা-আমাদের কেন অবহেলা, আটক শুধু আমরাই-নিয়োগ পরীক্ষা বন্ধ নাই, বসার কথা পরীক্ষার হলে-বসতে হলো রাজপথেসহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনের সামনে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘ডেকে এনে আমাদের পরীক্ষা নেওয়া হবে না, এটি প্রহসন ছাড়া কিছুই না। তাছাড়া হল বন্ধ থাকায় আমরা নিরাপত্তা ঝুঁকি নিয়ে মেসে থাকছি। এছাড়া বর্তমানে ৭ কলেজের পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তাহলে আমরা কেন কোণঠাসা হয়ে থাকবো। এখন আমরা অনেকটা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তাই কর্তৃপক্ষের উচিত আমাদের ভোগান্তির কথা বিবেচনা করে অতিশীঘ্রই স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়ার। অন্যথায় তীব্রতর আন্দোলনেরও হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা।

পরে একই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহেদ আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা