সারাদেশ

মাদকদ্রব্য উদ্ধার, স্বামী স্ত্রীসহ আটক ৪

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. স্নিগ্ধ আখতার এতথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার যতিন্দ্রনারায়ন গ্রামের মৃত মজসের আলী ছেলে আব্দুস সালাম (৪২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেন (৪২) ও তার স্ত্রী লিপি খাতুন (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগবাটিতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৯ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেনের বাড়ি অভিযান চালায় পুলিশ। এসময় তার গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মানিক ও স্ত্রী লিপিকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা