সারাদেশ

লক্ষ্মীপুরে গৌরবের মিনারে বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সারা দেশের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপিত হয়েছে। করোনা ভাইরাস ও শীতকে উপেক্ষা করে দিবসটির প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মহান একুশের প্রথম প্রহর শুরু হয়। পরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসাঈন আকন্দ।

পরে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জান, জেলা আওয়ামী লীগের সভাপতি, গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

এদিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে রাত ১২টা ১মিনিটে পরিষদ পাঙ্গনের শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি।

অপরদিকে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুরাদ হোসেন।

পরে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দ নিকেতন মডেল একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীরা।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা