সারাদেশ

অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকাসহ এক ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে গ্রেফতার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবদুল করিম (৩৯)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায়।

পুলিশ দাবি করেছে, এই ব্যক্তি অ্যাপের মধ্যমে ইয়াবা বিক্রি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। তখন তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

ওসি জানান, আবদুল করিম ইলেকট্রনিক্সের ব্যবসা করে বলে জানা গেছে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সাথে একাধিক অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। এভাবেই ইয়াবা কারবারি চালাচ্ছিল করিম। আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমু, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়া ও সহজে যোগাযোগ করে ইয়াবা বিক্রয় করার জন্য অ্যাপ ব্যবহার করতেন। চট্টগ্রাম মহানগর, ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার ইয়াবা সেবনকারী ও কারবারিরা তার থেকে ইয়াবা ক্রয় করতেন।

আবদুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা