সারাদেশ

শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। রাত ১২.০১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের সাংসদ আতিউর রহমান আতিক।

পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

রোববার ( ২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সান নিউজ/মুরাদ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা