সারাদেশ

ফরিদপুরের অধিকাংশ বিদ্যালয়েই নেই শহীদ মিনার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর জেলার প্রায় অর্ধেক স্কুলেই নেই কোন শহীদ মিনার। মিনার না থাকায় স্কুল শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না। জেলার প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনারের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

ফরিদপুরে জেলায় স্কুলের সংখ্যা ১১শ ২৭টি। এরমধ্যে উচ্চ মাধ্যমিক ২৩৯টি আর প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮ শ ৮৮টি। এরমধ্যে ৭৮টি উচ্চ মাধ্যমিক ও ৪৩০টি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার।

জেলার স্কুলগুলোতে নানা রকম উন্নয়ন ও সংস্কার কাজ চললেও শহীদ মিনার নির্মাণে রয়েছে উদাসীনতা। জেলার প্রতিটি বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শহীদ মিনার নির্মাণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

তারা বলেন, এখানকার অনেক স্কুলেই কোন শহীদ মিনার নেই। তাই শিক্ষার্থীদের উপজেলা পরিষদের শহীদ মিনারেই ফুল দিতে যেতে হয়। আমরা চাই এই এলাকার প্রত্যেকটা স্কুলেই শহীদ মিনার তৈরি হোক।

পরিস্থিতি স্বীকার করে স্কুল কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষালের। তিনি বলেন, স্কুলগুলোর ম্যানেজিং কমিটি বিশেষ করে যারা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে যদি এই বিষয়টা নিয়ে প্রকল্প করে সেটিই ভালো হবে। আমাদের পক্ষ থেকেও তাদেরকে সব ধরণের সহযোগিতা করা হবে।

শুধু আশ্বাস নয়, শিগগিরই ফরিদপুরের সব স্কুলে নির্মাণ করা হবে শহীদ মিনার এমন প্রত্যাশা জেলাবাসীর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা