সারাদেশ

নারী হ্যান্ডবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে অনুষ্ঠিত ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ এ বাংলাদেশ আনসারের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ২৬ -১২ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবান চন্দ্র বোস, এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান সঞ্জিব চ্যাটার্জি সহ খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়ার ও কর্মকর্তাগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা