সারাদেশ

ইউএনও রুমার বিদায়ী সংবর্ধনা

কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা কে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় বক্তারা বলেন, ইউএনও ইয়াসমিন নাহার রুমা উপজেলা পরিষদ এর বিভিন্ন দাফতরিক কাজের পাশাপাশি বাল্যবিয়ে ঠেকানোসহ ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও ঘড়ির কাঁটায় সময় না মেপে রাত-বিরেতে মাঠে-ঘাটে ছুটছেন মানুষের কল্যাণে।

ভালো কাজের জন্য নিজে প্রশংসিত হয়ে নিজ দফতরের ভাবমূর্তিও করে চলছেন উজ্জ্বল। স্বীকৃতিস্বরূপ দেশের সেরা ইউএনও’র পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি । দায়িত্ব গ্রহণের পর থেকেই সুনামের সঙ্গে নিজ দায়িত্ব পালন করে আসছেন। মানবিক কাজের মাধ্যমে অল্পসময়ে সাধারণ মানুষের আস্থা ও অফুরন্ত ভালোবাসা অর্জন করেছেন।

নিজ দফতরের দায়িত্বপালনের সঙ্গে সঙ্গে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে রেখেছেন বছরজুড়ে। প্রত্যন্তগ্রাম ঘুরে ভিটেমাটি ও গৃহহীনদের খুঁজে বের করেছেন। প্রকৃত অসহায়দের জমি ও ঘর দিয়ে সরকারের মহৎ উদ্দেশ্য করে চলছেন বাস্তবায়ন। বাল্যবিয়ে আটকে দিয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের দেখিয়েছেন আলোর পথ। সেই সঙ্গে অনেক শিক্ষার্থীর পড়ালেখার করচও বহন করেন তিনি। শুধু তাই নয় বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রাখছেন কঠোর নজরদারি। যখন যেখানে ইভটিজিং ও বাল্যবিয়ের খবর পেয়েছেন তা রোধ করতে ছুটে গেছেন। ইউএনও ইয়াসমিন নাহার রুমা তার কর্মক্ষেত্রে আলোকিত ছিলেন।

সদর উপজেলা পরিষদকে তিনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেন। সকল সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের সাথে সুসম্পর্ক ছিলো। সবার কাছ থেকে বুঝিয়ে কাজ আদায় করতেন। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ঠেকাতে দিনরাত বাঁধ পরিদর্শন করেছেন। কাজের মান ঠিক রাখতে সবসময় কাজের তদারকি করেছেন। করোনাকালিন সময়ে নিজের পরিবারে করোনা পজেটিভ রোগী রেখেও তিনি সদর উপজেলার মানুষকে করোনামুক্ত রাখতে কাজ করে গেছেন। বন্যা দূর্গত মানুষের মাঝে সঠিক সময়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বিভিন্ন সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।


সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা