সারাদেশ

খুলনায় মাদক মামলায় যুবকের পাঁচ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় মাদক মামলায় সুজন বিশ্বাস (২৫) নামের এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তি‌নি খুলনা ফুলতলা উপজেলার দ‌ক্ষিণ ডিহির সাইদুল বিশ্বাসের ‌ছেলে।

বৃহস্প‌তিবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা সি‌নিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি সুজন আদালতে উপ‌স্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টা ২৫ মি‌নিটে র‌্যাব ফুলতলা দ‌ক্ষিন ডিহী আইয়ান জুট মিলের সামনে অ‌ভিযান চ‌লিয়ে সুজন বিশ্বাসের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। ওই দিন সি‌নিয়র ওয়ারেন্ট অ‌ফিসার মোঃ গোলবর রহমান বা‌দি হয়ে ফুলতালা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ১৩।

একই বছরের ২৩ নভেম্বর ফুলতালা থানার এসআই মোঃ মাহমুদ হাসান সুজন বিশ্বাসকে আসা‌মি ক‌রে আদালতে চার্জশীট দা‌খিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা‌টি প‌রিচালনা করেন এড. এনামুল হক।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা