সারাদেশ

নরসিংদীতে অগ্নিনির্বাপন মহড়া  

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদী কার্যালয়ের উদ্যোগে জেলা পুলিশের ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপন, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী পুলিশ লাইন মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন করেন এবং মহড়া উপভোগ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদীর উপসহকারী পরিচালক মো: নুরুল ইসলাম।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শাহীন আলম এই মহড়া পরিচালনা করেন।
মহড়ায় কারখানায় আগুন লাগলে নিয়ন্ত্রণ, গ্যাসের চুলায় আগুন লাগলে নিয়ন্ত্রণ, বহুতল ভবনে আগুন লাগলে সেখানকার আটকেপড়া মানুষদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রাথমিক চিকিৎসা ও এম্বুলেন্সের বিষয়টিও প্রদর্শন করা হয়।

সংক্ষিপ্ত বক্তৃতায় পুলিশ সুপার বলেন, বাংলাদেশের ফায়ার সার্ভিসের সদস্যরা যেভাবে জীবনের ঝুকি নিয়ে কাজ করে তা একমাত্র দেশপ্রেম ও দায়িত্ববোধ থাকলেই সম্ভব। কেননা এই উদ্ধার কাজে জীবনের ঝুকিও রয়েছে অত্যাধিক, তথাপী তারা দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে।

এই মহড়া অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগরসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে মহড়া উপভোগ করেন।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা