সারাদেশ

স্বল্প সময়ে অল্প খরচে সরিষার ব্যাপক ফলন 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে সরিষার ব্যাপক ফলন হয়েছে। উপজেলার চলনবিলের মাঠে ব্যাপক পরিমাণে সরিষা হয়েছে। এ বছর সরিষা চায়ের আবাদ করা হয়েছে ৪ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে।

স্থানীয় কৃষকরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে। উচ্চফলনশীল (উফশী) সরিষা বারী-৯, বারী-১৪, বারী-১৫, এসএম -৭৫, টরি-৭ ও সম্পদ জাতের সরিষা।

বারুহাস ইউনিয়নের কৃষক রাজ্জাক আলী জানান, স্বল্প সময়ে অল্প খরচ সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে বেশ।

সরিষার বর্তমান বাজার দর প্রায় ২ হাজার থেকে ২৩শ টাকা। এ রকম দাম পেয়ে আমরা অনেক খুশি। একাধিক কৃষক আরও জানান, সরিষা আবাদে তেমন শ্রমের প্রয়োজন হয় না। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ফসল ঘরে তোলার জন্য পরিবারে পুরুষের পাশাপাশি নারী, বৃদ্ধ ও শিশু সদস্যরাও নিয়মিতভাবে কাজ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, চলতি বছরে এই উপজেলায় প্রায় ৪ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। আশা করছি কৃষকরা লাভবান হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা