সারাদেশ

দুর্ঘটনায় সড়কে প্রাণ গেল মাহিন্দ্র যাত্রীর

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আবারও ঝরলো কম্পিত লাল ত্রিপুরা (৬৫) নামের এক মাহিন্দ্র যাত্রীর।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কম্পিত লাল ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়ার মৃত দেবেন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

জানা যায়, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গায় আসার পথে নতুন পাড়া দূর্গাবাড়ি আনসার ক্যাম্পের সামনে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি গামী ট্টাকের ধাক্কায় মাহিন্দ্র উল্টে ঘটনাস্থলে কম্পিত লাল ত্রিপুরা নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ট্টাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা