সারাদেশ

একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: শিবালয় থানা পুলিশের বিশেষ অভিযানে শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ বহু মামলার পলাতক আসামি আনোয়ার (৩৮) অবেশেষে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার মহাদেবপুর গ্রামের জনৈক সিরাজের পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় আরোও একটি মামলা দায়ের শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শিবালয় থানা ওসি মো. ফিরোজ কবির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহাবুবুর রহমান তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত মঙ্গলবার রাতে মহাদেবপুর এলাকা থেকে আনোয়ার হোসেন আনুকে নিষিদ্ধ ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, জঙ্গী-সন্ত্রাস ও মাদক রোধে পুলিশের ঢাকা রেঞ্জ ডিইউজি মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা