সারাদেশ

দাফনের ১২ দিন পর নারীর লাশ অন্যের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলায় দাফনের ১২ দিন পর কবর থেকে শতবর্ষী এক নারীর লাশ পার্শ্ববর্তী হাসানপাড়া গ্রামের নির্মাণাধীন দ্বিতীয় তলা একটি বাড়ির নিচ তলা থেকে পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালান গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হলে হাজার হাজার উৎসুক জনতা ওই কবর এবং লাশ দেখতে ভিড় জমায়।

স্থানীয়রা জানায়, ধাপেরহাটের হাসান পাড়া গ্রামের মৃত তছুর মিয়ার স্ত্রী শতবর্ষী তছিমাই বেওয়া (১১৩) গত ৫ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান। মুসলিম শরীয়াহ রীতিনীতি মেনে যথা নিয়মে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের ১২ দিন পর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা ওই নারীর লাশ কবরের পায়ের দিকে সামান্য ফাঁকা করে কবর স্থান থেকে প্রায় ১শ গজ দুরে একটি নির্মাণাধীন ভবনের ভিতরে রেখে যায়। বুধবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রজব আলী বিষয়টি নিশ্চিত করে সান নিউজকে বলেন, এ ব্যাপারে ওই পরিবারের কেউই কোন অভিযোগ করেনি। তাদেরকে পুনরায় লাশ দাফনের প্রস্ততি নিতে বলা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ লাশটি তুলে ওই বাড়িতে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সান নিউজ/মাসুম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা