সারাদেশ

মারা গেলেন ৩০২ কেজি ওজনের মাখন মিয়া

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ৩০২ কেজি ওজন নিয়ে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরেই গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া (৪০)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

২০ বছর বয়স পর্যন্ত মাখনের শরীরের ওজন স্বাভাবিক ছিল। তারপর হঠাৎকরে ওজন বাড়তে থাকে।শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে থামে। চিকিৎসাও করেছেন একাধিকবার, কিন্তু অস্বাভাবিক ওজনের কারণ নির্ধারণ করতে পারেনি চিকিৎসকরা।

মাখনের পরিবার জানায়, অস্বাভাবিক এই ওজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন তিনি। এছাড়া গত কয়েকদিন যাবত মাখনের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। রাত ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের মাখনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনআই/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা