সারাদেশ

আশাশুনিতে ট্রলারডুবি: নিখোঁজ তিন শ্রমিক

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রতাপনগরের শ্রীপুর-কুড়িকাহানিয়া এলাকায় কপোতাক্ষ নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বাবর আলী (৪৫), ভজলে সোনার ছেলে শফিকুল ইসলাম (৫০) ও পুইজালা গ্রামের আব্দুল আজিজ (৪৫)।

নদী সাতরে ডাঙায় ওঠা শ্রমিক বকচর গ্রামের হোসেন সরদারের ছেলে মাহবুব হোসেন (২৪) জানান, তারা ১২ জন শ্রমিক ট্রলার যোগে কপোতাক্ষ নদী দিয়ে কুড়িকাহনিয়ায় লঞ্চ ঘাটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধের ভাঙন বাধার কাজে যাচ্ছিলেন। এ সময় বেড়ি বাধের ভাঙনের পানির স্রোতে তাদের ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে তিন জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাকীরা নদী সাতরে উপরে আসলে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। মাহবুব হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা