থানায় জিডি করলেন কাদের মির্জা
সারাদেশ

থানায় জিডি করলেন কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জিডির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই জিডি করা হয়। কাদের মির্জা এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এই জিডি হয়েছে।

জিডিতে বলা হয়, কাদের মির্জা গোপন সূত্রে সংবাদ পেয়েছেন, সন্ত্রাসী ও রাজনৈতিক অপশক্তি তাদের কোনো কর্মীকে খুন করে বসুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে তাকে এবং তার দলীয় নেতা–কর্মীদের হত্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। কিছুদিন ধরে নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে কথা বলায় বিভিন্ন রাজনৈতিক অপশক্তি আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা আমিসহ আমার রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র হচ্ছে।

জিডির বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি মীর জাহেদুল হক রনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা