সারাদেশ

আগুনে তিন কৃষকের ঘর পুড়ে ছাই 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিন কৃষকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের সূচীউড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সূচীউড়া গ্রামের সুবন্ধু দাসের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষক সুবন্ধু দাস, সুদীন দাসের বসতঘর ও ছালেক মিয়ার রান্না ঘরসহ ৪টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। ৪টি ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা