সারাদেশ

ভোটে হেরে সহিংসতা, কাউন্সিলরসহ আহত ৭

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার নির্বাচনে জিততে না পেরে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর নিজাম উদ্দিনসহ ৮ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর এলাকায় হেরে যাওয়া কাউন্সিলর প্রার্থী সোহেল হাওলাদার এ ঘটনা ঘটিয়েছে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সোহেল হাওলাদারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আহত অন্যরা হলেন- কাউন্সিলর নিজাম উদ্দিনের সমর্থক বরুণ দাস, সমর দাস, জামাল উদ্দিন, মহিন উদ্দিন, হায়দার আলী, সুমন ও রাজীব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিজাম উদ্দিন ও সোহেল হাওলাদার রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে নিজাম উদ্দিন জয়ী হন। কিন্তু সোহেল নির্বাচন পরাজিত হয়। এতে সোহেল লোকজন নিয়ে সোমবার দুপুর ২ টার দিকে চরসেকান্দর এলাকার বড় ধোপা বাড়িতে ঢুকে বরুণ ও সমরকে পিটিয়ে আহত করে। এসময় বাধা দিলে তাদের (বরুণ-সমর) ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে নিজাম উদ্দিন কয়েকজন সমর্থককে নিয়ে বরুণ ও সমরকে দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে নিজামের ওপর হামলা করে সোহেল ও তার লোকজন। এতে নিজামসহ ৮ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নব-নির্বাচিত কাউন্সিলর নিজাম উদ্দিন বলেন, নির্বাচনের হেরে গিয়ে সোহেল আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার হাত ভেঙে গেছে। আমার কয়েকজন লোক হাসপাতালে ভর্তি। এ ঘটনায় আমি মামলা করবো।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, হামলার ঘটনায় সোহেলসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা