সারাদেশ

ভোলায় চরবাসীর মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ ভোলা সদরের মাঝের চরবাসীর সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সহযোগিতায় রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাঝের চরে বসবাসরত ৬২০ টি পরিবারের মাঝের দুর্যোগের সময় সুরক্ষার জন্য প্রতি পরিবারের মাঝে দুই করে লাইফ জ্যাকেট ও একটি করে বয়া বিতরণ করা হয়।

এসময় কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে ভোলাসহ উপকূলী এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসরতদের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে মানুষকে সুরক্ষা রাখা সম্ভব হচ্ছে। আমরা ভোলার মাঝের চরবাসীরাও সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করেছি। এগুলো পাওয়া এখন থেকে মাঝের চরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম, লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) এর কোঅরডিনেট নুরুল মোমিন সিদ্দিকি, ফাইন্যান্স এর জেলা কোঅরডিনেট হেলাল উদ্দিন, বিআইডব্লিউটির এর কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা