সারাদেশ

সিরাজগঞ্জে ৫ চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মলনে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

আটকরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের রুপসা দক্ষিণপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রুহুল আমীন (২০) একই গ্রামের কামাল হোসেনের ছেলে বোরহান উদ্দিন তালুকদার (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বালিয়া মেন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৯)।

সংবাদ সম্মেলনে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক আরও জানান, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড়ে রহমত আলীর বাড়ির গোপন আস্থনায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

এসময় ৫টি চোরাই মোটরসাইকেল সহ ৩ যুবককে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন যাবত মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত। তারা মোটরসাইকেল চুরি করে গোপন আস্থানায় রাখতো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা