সারাদেশ

ছিনতাইকারী সিএনজি চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীকে মারধর করে ছিনতাইকালে জুয়েল (২২) নামে এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-কুমিল্লা মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সিএনজি চালক জুয়েলের বাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী নাছির মিয়া আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় ওঠেন নাছির মিয়া। যাত্রাপথে পুনিয়াউট এলাকা থেকে আরও যাত্রী বেশে আরও ২ ব্যক্তি সিএনজিতে ওঠেন। শহরের বিরাসার মোড়ে আরও এক ব্যক্তি সিএনজিতে উঠলে সিএনজির ভেতরেই ছিনতাইকারীরা নাছিরকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী নাছির মিয়া বলেন, ‌পীরবাড়ি এলাকার কাছাকাছি যাওয়ার পর সিএনজি ড্রাইভারসহ ৪ জন লোক আমাকে হঠাৎ মারধর করতে শুরু করে। আমার মোবাইল এবং কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় ছুরি দিয়ে জখম করে যায়। অনেক চেষ্টায় সিএনজি চালককে জাপটে ধরে আটকাই আমি।

ফারহান হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌আমি মোটরসাইকেলে করে শহরের মেড্ডা এলাকার দিকে যাচ্ছিলাম। পীরবাড়ি সড়কে চিৎকার শুনে কয়েকজন স্থানীয়কে নিয়ে কাছে গিয়ে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। এ সময় সিএনজি চালককে আটক করে পুলিশে দেয়া হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মুঠোফোনে বলেন, ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে সিএনজি চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা