সারাদেশ

ঈশ্বরদীতে ট্রাক্টর মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত 

নিজস্ব প্রতিনিধি,ঈশ্বরদী : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া মাইক্রোবাসের চালকসহ আহত হয়েছে আরও ২ জন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিকসাড়ে ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়ার কালিকাপুর পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন- পাবনা শহরের কুটিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে আ রউফ শেখ জাহাঙ্গীর (৫৮) মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।

পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পাবনা থেকে ঈশ্বরদী আসছিল। এসময় দাশুড়িয়া চিনিকলের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাক্টর দাড়িয়ে ছিল।

বিপরীত দিক থেকে দ্রুতগতিতে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে ভেতরে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। এসময় কৌশলে ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে পাকশি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে ২ যাত্রীর মৃত্যু হয়। চালকসহ বাঁকী ২জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাক্টরের চালক-হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/শাহিন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা