সারাদেশ

প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়ার হারাগাছে বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সারাই জয়বাংলা বাজার ধুমেরকুটি গ্রামে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ভিতরকুটি গ্রামের মৃত হামেজ দালালের বিবাহিত ছেলে সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম (৪০)। এ সময় শিশুটির মা ও বাবা বাড়িতে ছিলেন না।

শিশুটির মা আরো বলেন, আমার প্রতিবন্ধী মেয়ে স্কুল যাওয়া আসার পথে ওই লম্পট আশরাফুল প্রায় উত্ত্যক্ত করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশরাফুলকে আসামি করে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা