সারাদেশ

সড়কের সংস্কার কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : দেড় বছরেও দপদপিয়া-নলছিটি সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত সড়ক চলাচল উপযোগী করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালী এলাকায় সড়কের উভয় পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে এলাকাবাসীর পক্ষে মো. কামাল হোসেন মৃধা, মো. ইসমাইল তালুকদার, মো. শহিদ খলিফা, তুর্য্য প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সড়ক সংস্কার ও প্রশস্তকরণের নামে মাসের পর মাস দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ না হওয়ায় ধুলোবালিতে ঘরে থাকা যাচ্ছে না। দোকানপাট, হোটেল সবকিছুতে ধুলোর আস্তর জমছে। মাত্রাতিরিক্ত ধুলোবালির কারণে মানুষের সর্দি, চর্মরোগ, কাশিসহ শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। জনদুর্ভোগ কমাতে উন্নয়ন কার্যক্রম চলাকালীন বারবার পানি দেয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। সড়ক ও জনপদ কর্তৃপক্ষের কাছে যেকোনো মূল্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির কাজ দ্রুত শেষ করার দাবি জানান তারা।

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সড়কটির কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা