সারাদেশ

খুবির আবাসিক ভবন নির্মাণে চুক্তি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য শহিদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নির্মাণ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এমইসি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লি. এর পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কালাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তর কুমার মজুমদার, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনির এবং এমইসি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক এফ এম শরীফুল ইসলাম, সমন্বয়কারী এস এস ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবি সূত্রে জানা যায়, খুলনা নগরীর ছোট বয়রাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চারুকলা ইনস্টিটিউটের জায়গায় ৩২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ৮৩৭৯ বর্গফুট আয়তন বিশিষ্ট আবাসিক ভবন নির্মিত হবে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা