সারাদেশ

খুলনায় ১৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় ১৬শ পিস ইয়াবাসহ কাজী জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে খুলনা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে খুলনা মেট্রো পলিটন পুলিশের অতি-উপপুলিশ কমিশনার (সিটি এসবি) মো. জাহাঙ্গীর আলম, বিপিএম।

আটক কাজী জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল টুটপাড়া সাউথ সেন্ট্রাল রোডের সয়ৈদ টাওয়ারের মালিক আতিকুর রহমানের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া ও সোনাডাঙ্গা থানাধীন হাজী ইসমাইল রোডের (বসুপাড়া কবর খানা) এলাকার কাজী আব্দুর রসিদের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত দেড়টার সময় গোয়েন্দা পুলিশের একটি দল গোপোন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন টুটপাড়া সাউথ সেন্ট্রাল রোডে সয়ৈদ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে কাজী জাহিদুর ইসলাম ওরফে ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক কাজী জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তার নামে ৩টি মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে মাদক ক্রয় বিক্রয় সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা