সারাদেশ

থুথু ফেলা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে খুন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপলোয় ঘরের সামনে থুথু ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে রুহেল মিয়া নামের আপন চাচাতো ভাইকে খুন করেছে কাউসার মিয়া।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মুকীরটুলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুহেল (৩০)মুগোলটুলা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।

লিয়াকত মিয়া অভিযোগ করে জানান, রুহেল মিয়ার সঙ্গে চাচাতো ভাই কাউসার মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার রাতে কাউসার তার চাচাতো ভাই রুহেলের ঘরের সামনে থুথু ফেলেন। রুহেল ঘরের সামনে থুথু ফেলার প্রতিবাদ করলে কাউসার, তার ভাই বক্কর এবং রুহেলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

তিনি আরও জানান, কিছুক্ষণ পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে কাউসার রুহেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে রুহেলকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকেই রুহেলকে তার দুই চাচাতো ভাই মিলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে দুই চাচাতো ভাইকেই আটক করা হয়েছে।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা