সারাদেশ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট প্রার্থী ৪০ জন। আওয়ামী লীগ পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচন করছে।

নিরপেক্ষ প্যানেলে আইনজীবীদের সংগঠন সমমনা আইনজীবী সংসদ নির্বাচন করছে একটি পদে। সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সেকান্দার চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী আলী আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে এসএম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মনজুরুল আজম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হাদী মো. হাম্মাদ উল্লাহ।

বিএনপি পন্থী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে সাবেক জেলা পিপি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক পদে মো. এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক প্রার্থী ইমতিয়াজ আহাম্মদ জিয়া, পাঠাগার সম্পাদক প্রার্থী মো. রবিউল হোসেন নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মো. নাজমুল হাসান সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হয়েছেন মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ)।

দুই প্যানেলের বাইরে দল নিরপেক্ষ সমমনা সংসদ থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তৌহিদুল মুনির টিপু। সহ-সম্পাদক পদে সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে নির্বাচন করছেন গাজী মো. সাদেকুল আলম।

সমন্বয় পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু নাসের রায়হান, ফাতেমা নার্গিস, গাজী মো. শওকত হোসাইন, কাজী শোয়াইব উর রশিদ সিদ্দিকি, খাইরুন নেছা, মোমেনুর রহমান, রহিম উদ্দিন, সাহেদা বেগম, এস এম আরমান মহিউদ্দিন ও জোহরা সুলতানা মুনিয়া।

ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল সবুর, গাজী মোহাম্মদ আইয়ুব খাঁন, মারুফ মো. নাজেবুল আলম, মো. আবদুল হালিম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবদুল্লাহ আল নোমান, মো. আকতার হোসাইন, মো. সরোয়ান হোসাইন লাভলু, নুর কামাল ও শামসুদ্দোহা মো. মাহতাব হাসান পাভেল।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৩৬০ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট মুজিবুর রহমান খান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা