সারাদেশ

গাইবান্ধার সড়কে ফের ট্রাক্টরে পিষ্ট দুই যাত্রী

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় অভিযানের দিনেও ট্রাক্টরে পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুই যাত্রী। সোমবার দিবাগত রাতে ট্রাক্টরের ধাক্কায় শারমিন আকতার বিউটি (২৫) ও সায়েদ মিয়া (২৭) নামে সিএনজি-অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের পৌরসভার শিববাড়ী এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত শারমিন আকতার বিউটি উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামের মনজুরুল প্রধানের মেয়ে এবং সায়েদ গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ থেকে সিএনজি-অটোরিক্সা ৫ যাত্রীসহ নাকাইহাট যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি দ্রতগামী ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে চালকসহ সিএনজি'র পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারমিন আকতার বিউটি মারা যান।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদি হাসান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে আগত সিএনজিতে থাকা যাত্রীরা গোবিন্দগঞ্জ থেকে নাকাইহাট অভিমূখে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি মাটিবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে পাঁচ যাত্রীর দুইজন গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নিলে শারমিন আক্তার মারা যান এবং একঘন্টা পরে আরেক যাত্রী সায়েদকে রংপুরে নিয়ে যাওয়ার সময় গাইবান্ধার সাদুল্যাপুর নামক স্থানে তিনি মারা যান। আর সায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ার কারনেই অনেকেই মৃত্যুর সংখ্যা একজন ধরে নিয়েছিলেন। ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা