সারাদেশ

বেরোবিতে সমাবেশে নিষেধাজ্ঞায় রংপুরে ছাত্রজোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সভা সমাবেশ বিক্ষোভ মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট রংপুর জেলা।

জোটের নের্তৃবৃন্দ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের মূলগেটের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর কমিটি ও বেরোবির সাবেক সভাপতি ছাত্র নেতা যুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রহল্লাদ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আবু মোঃ সালেহ শিহাব, ছাত্র ফ্রন্ট মার্কসবাদী নগর আহবায়ক সাজু বাস্ফোর, ছাত্রফ্রন্ট বেরোবির শাখার সভাপতি রিনা মুরমু প্রমুখ।

ছাত্র নেতা যুগেশ ত্রিপুরা বলেন বেরোবি হল রংপুর অঞ্চলের মানুষের লড়াই সংগ্রামের ফসল। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল জলিল মিয়া থেকে পরবর্তী উপাচার্যগণ একের পর এক অনিয়ম-দুর্নীতির ফলে বিশ্ববিদ্যালয়ে জটিলতা নিরসন হচ্ছে না। শিক্ষকদের দলীয় কোন্দলের কারনে অনেক বিভাগে সেশনজট প্রকট হওয়ায় শিক্ষার্থীরা আজ জীম্মি হয়ে পড়েছে। তিনি এসব সংকটের জন্য উপচার্যের ধারাবাহিক অনুপস্থিতি ও কতিপয় শিক্ষকদের দায়ী করেন।

বেরোবির সভাপতি রিনা বলেন, ক্যাম্পাসের সংকট নিরসনের জন্য ক্যাম্পাসে উপচার্যের সার্বক্ষনিক অবস্থান করতে হবে। সমাবেশে বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের কাছে অযৌক্তিকভাবে পরিবহন, মেডিকেল ফি ও আবাসন ফি আদায় করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সভা সমাবেশ মিটিং মিছিল এর উপর যে নিষেধাজ্ঞা জারী করেছে তা বিশ্ববিদ্যালয়ের চিন্তার সাথে সাংঘর্ষিক ও স্বায়ত্বশাসনের পরিপন্থি। নের্তৃবৃন্দ বলেন এটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের বাকস্বাধীনতার উপর আক্রমন।

তারা আরো বলেন বিশ্ববিদ্যালয়ে ভিসির চলমান অনিয়ম দুর্নীতি ধারাবাহিক অনুপস্থিতি ঢাকতে তিনি এসব অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে এসকল অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এহেন সিদ্ধান্ত বাতিল না করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা