সারাদেশ

অধ্যাপক হোসনে আরা খুবি ভিসির রুটিন দায়িত্বে 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরাকে বলা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশ জারি করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের মেয়াদ শেষ হলে ভাইস চ্যান্সেলরের পদটি শূন্য হয়ে যায়। তিনি দু’দফায় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে গত ১২ অক্টোবর ২০২০ যোগদান করেন।

প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রো-ভাইস চ্যান্সেলর। দীর্ঘ ৮ বছর ৯ মাস এ পদটি শূন্য ছিলো।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা