সারাদেশ

পিরোজপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। এ সময় তিনি আসামিকে আরো ২০ হাজার টাকা জরিমানা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৫) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর পুত্র। নিহত রেজাউল করিম রিপন হাওলাদার (৪০) জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র এবং পত্তাশী কে. সি. টেকনিক্যাল কলেজের অফিস সহকারী।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকার কে. সি. টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম রিপন তার নিজ বাড়ির এলাকার উপজেলার চর বলেশ্বর থেকে বিকেলে ভ্যান যোগে পত্তাশী বাজারে যাবার সময় পরিবারিক বিরোধের জেড় ধরে একই এলাকার হাসিবুল ইসলাম কাঞ্চন নিহত রেজাউলের উপর কুড়াল দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে এতে রেজাউল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি ঐদিনই ইন্দুরকানী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ২০১৯ সালের ১৬ই মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং আদালতে এ ঘটনায় ১৬ সাক্ষী সাক্ষ্য প্রদান করে। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা