সারাদেশ

ইয়াবাসহ আটক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে দেড় সহস্রাধিক ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম মো. আব্দুল কুদ্দুস (৩২)। তিনি জৈন্তাপুর থানার দলইপাড়ার মো. আলকাছ মিয়ার ছেলে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

এর আগে রোববার রাত সাড়ে ১০ দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দলইপাড়া থেকে আটক করে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে ১৬৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির প্রায় ১৫ হাজার টাকা, ১৭টি ছোরা, ৫৮টি কার্তুজের খোসা, ৬টি হেলমেট জব্দ করা হয়।

কুদ্দুসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব তাকে জব্দকৃত আলামতসহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা