সারাদেশ

চট্টগ্রামে টেস্ট ভেন্যু থেকে ৩ ভারতীয় জুয়াড়ি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ভেন্যু চট্টগ্রামের এম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তিন ভারতীয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিন জনকে গ্রেফতার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

গ্রেফতারকৃত তিন জন হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। তারা মূলত আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে এনএসআইয়ের পক্ষ থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম।

তিনি বলেন, এনএসআই তিন জনকে গ্রেফতার করে পাহাড়তলী থানায় হস্তান্তর করেছে। খেলা নিয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জুয়াড়ি চক্র সক্রিয় থাকে। গ্রেফতার তিন ভারতীয় নাগরিক সেই নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করছে এনএসআই।

ওসি হাসান ইমাম আরো বলেন, তাদের মোবাইল থেকে জুয়া সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি। তাছাড়া তারা বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা