সারাদেশ

কুষ্টিয়ায় ট্রলি চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষের পর ট্রলির চাপায় ভানু খাতুন (৪৩) নামে এক নারীর নিহত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ভানু খাতুন মিরপুর পৌরসভা এলাকার মুন্তা আলীর স্ত্রী।

ওসি গোলাম মোস্তফা জানান, দুপুরে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাবটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিটি রাস্তার পাশে উল্টে পড়ে। সেখানে দাঁড়ানো অবস্থায় ভানু খাতুনকে ট্রলি চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/কেকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা