সারাদেশ

ইদিলপুরে হতদরিদ্রদের জন্য ২২ ঘর নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, শরীযতপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় হতদরিদ্রদের জন্য ২২টি ঘর নির্মাণ করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

গোসাইরহাট উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীনে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ৭০ মহিষকান্দি মৌজায় ১ নং খাশ খতিয়ানভুক্ত ১৬৭৯ ও ১৬৮১ নং দাগে হতদরিদ্রদের জন্য ২২টি ঘর নির্মাণ করা হয়েছে।

প্রতিটি ঘরের জন্য ০.২ শতাংশ করে জায়গা দেয়া হয়েছে। এতে মোট ০.৬৭ শতাংশ জায়গা দেয়া হয়েছে। “জমি নাই, ঘর নাই” এ সকল হতদরিদ্রদের জন্য ২২টি টিনসেট পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। খুব শীঘ্রই এ সকল ঘর প্রকৃত মালিকের কাছে প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হবে। ঘরের নির্মাণ সামগ্রী অত্যন্ত সন্তোষজনক। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি কর্মকতা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী এ সকল ঘর নিজে তদারকি করে নির্মাণ কাজ শেষ করছেন। নদীবেষ্ঠিত এ পল্লী দেখতে খুবই সুন্দর ও মনোরম পরিবেশ।

এ ব্যাপারে ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী বলেন, আমি নিজে তদারকি করে এ সকল ঘরগুলো খুব ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করছি।

এ ব্যাপারে স্থানীয়রা বলেন, চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। সে মানুষের বিপদে পাশে দাঁড়ায়। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প “জমি নাই, ঘর নাই” এর আওতায় ইদিলপুর ইউনিয়নের ২২টি ঘরের কাজ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে সঠিকভাবে করে চলছেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা