সারাদেশ

'উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রের মধ্যে একটি আলতাদিঘী জাতীয় উদ্যান'

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ হয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আলতাদিঘী জাতীয় উদ্যানে আসেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এ সময় তিনি পুরো আলতাদিঘী, প্রাকৃতিকভাবে গড়ে উঠা উই ঢিবি, দিঘীর পানির উপরে বাঁশ-বেত দিয়ে নির্মিত অস্থায়ী ওয়াচ টাওয়ারে অতিথি পাখির কিচির-মিচিরে মুগ্ধ হন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, দেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের মধ্যে একটি আলতাদিঘী জাতীয় উদ্যান। এই উদ্যানে পর্যটক আকর্ষণ করতে ইতিমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তর থেকে আগত পর্যটকদের জন্য আলতাদিঘী জাতীয় উদ্যানকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্লাহ পাটোয়ারী, যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী’র বিভাগীয় কর্মকর্তা জিল্লুর রহমান, ধামইরহাট ইউএনও গনপতি রায়, সামাজিক বনায়ন বগুড়া অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা ড. মো. আব্দুল আউয়াল, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বাশিরুল আল মামুন, ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন, নওগাঁর সহকারী বন সংরক্ষরক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।

সান নিউজ/এএইচবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা