সারাদেশ

কুলাউড়ার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : দ্বিতীয় ধাপের নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিশনার মশিউর রহমান শপথ পড়ান।

শপথ অনুষ্ঠানে কুলাউড়া পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ। এছাড়াও শপথ নেন সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া রহমান, তাসলিমা সুলতানা (মনি), লাইলি বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর লোকমান আলী, কায়ছার আরিফ, মনজুরুল আলম চৌধুরী খোকন, তানভির আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহিরল ইসলাম খাঁন খসরু, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী ছোহেল, জয়নাল আবেদিন বাচ্চু ।

অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ,পরিচালক স্থানীয় সরকার মোঃ ফজলুল কবির উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছরের ১৬ই জানুয়ারী দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

সান নিউজ/স্বপন দেব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা