সারাদেশ

মেহেরপুরে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে দুরারোগ্য ব্যাধি করোনার ভ্যাকসিন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ৫৪৮ ভায়েল ভ্যাকসিন নির্ধারিত তাপমাত্রায় আনা হয়। প্রথম পর্যায়ে মোট ২ হাজার ৭৪০জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রিয়াজুল আলম জানান, করোনার টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে রক্ষণা বেক্ষণ করতে হয়। সে পরিস্থিতি তৈরী করেই ৫৪৮ ভায়েল টিকা মেহেরপুর সিভিল সার্জন অফিস থেকে আনা হয়। ইতোমধ্যে স্বাস্থ্য কর্মীদেরকেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারী থেকে মোট ৩ টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের ২৮ দিন পর আবারো টিকা নিতে হবে।

তিনি আরও জানান, অনলাইনে রেজিস্ট্রেশন করে তার কপিসহ টিকা কেন্দ্রে আসতে হবে। বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন সেবা কেন্দ্রে রেজিস্ট্রেশন করা যাবে।

টিকা গ্রহণের সময় সহকারী কমিশনার (ভূমি) নুর ই আলম সিদ্দিকী ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান উপস্থিত ছিলেন।


সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা