সারাদেশ

শ্রীমঙ্গলে `হোয়াইট টি' কেজি ৫ হাজার ৮শ টাকা!

স্বপন দেব, মৌলভীবাজার : মাত্র ১ কেজি চা পাতার নিলাম মূল্য উঠেছে ৫ হাজার ৮শ ১১ টাকা। সম্পূর্ণ ব্যতিক্রমী ওই চা পাতার নাম “হোয়াইট টি”। নানা ভেষজগুণ সম্পন্ন এ চা পাতা দেখতে ও কিনতে কৌতুহলী ক্রেতাদের আগ্রহের যেন কমতি নেই। তবে এই বিশেষ চায়ের পরিমাণ এখন কম থাকায় সকলের পক্ষে তা ক্রয় করা সম্ভব হবে না।

বুধবার (৩ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের ১৭ তম চা নিলাম কার্যক্রম। এ নিলামে দেশের বিভিন্ন বাগানের চা উঠে। এরমধ্যে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের হোয়াইট টি বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে।

এছাড়া এবারের নিলামে প্রথমবারের মতো বিক্রি হয় পঞ্চগড়ের চা। শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডের খান টাওয়ারের চা নিলাম কেন্দ্রে বিভিন্ন চা বাগানের প্রায় ৬০ হাজার কেজি চা পাতা নিলামের জন্য উত্তোলন করা হয়। যার বিক্রয় মুল্য প্রায় কোটি টাকা।

বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৯০ ভাগ চা নিলামে বিক্রি হয়েছে বলে জানান নিলাম পরিচালনাকারী কর্মকর্তারা। এ নিলামে প্রথমবারের মতো অংশগ্রহণ করে পঞ্চগড়ের চা বাগানের মালিকরা। তাদের চা পাতাও ভাল দামে বিক্রি হয়েছে।

চা সংশ্লিষ্টরা জানান নিলামে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের হোয়াইট টি। সেই চা প্রতিকেজি বিক্রি হয় ৫ হাজার ৮শ ১১ টাকা ৬০ পয়সা দামে। আর এই চা পাতাগুলো ক্রয় করেন শ্রীমঙ্গলের স্টেশন রোডের মের্সাস সেলিম টি হাউজ।

সেলিম টি হাউজের স্বত্বাধীকারী মো. সেলিম আহমদ বলেন এই চায়ের গুণগত মান ভালো ও চাহিদাও ব্যাপক। কিন্তু এই চা পাতা পর্যাপ্ত পাওয়া যায় না। তিনি জানান, নিলাম থেকে তিনি মাত্র ৩ কেজি চা পাতা ক্রয় করেছেন।

রুপসী বাংলা টি ব্রোকারর্স এর স্বত্বাধিকারী এস এম এন মনির বলেন, তার হাউজ থেকে ৯ হাজার ১শ ১৩.৪ কেজি চাপাতা নিলামে বিক্রি হয়েছে। চলতি মাসে আরও ৩টি নিলাম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা