সারাদেশ

বোয়ালমারীতে শুরু হয়েছে বেসরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে বেসরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম। বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটনচন্দের সভাপতিত্বে এ কার্যক্রম চলছে।

চার সদস্যের যাচাই-বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার কে এম জহুরুল হক জহুর ও সাইফুল্লাহ জিন্নাহ।

কমিটি উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৯০ জন বেসরকারি গেজেটভূক্ত মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাই করবে।

জানা গেছে, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অনুমোদন ছাড়া প্রকাশিত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি ছিল এ কার্যক্রমের নির্ধারিত দিন। কিন্তু ওই দিন বোয়ালমারী পৌরসভার স্থগিত হওয়া একটি কেন্দ্রের পুনঃনির্বাচন থাকায় তারিখটি পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়।

যাচাই-বাছাইয়ে বেসরকারি গেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধাদের কমপক্ষে তিনজন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা অথবা সহপ্রশিক্ষণ গ্রহীতা সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হচ্ছে। এছাড়া যারা দেশেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরও প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যুদ্ধ করেছেন তা প্রমাণের জন্য কমপক্ষে তিনজন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীরসহ-মুক্তিযোদ্ধা বা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষী গ্রহণ করা হচ্ছে। দুই দিন চলবে এ যাচাই-বাছাই কার্যক্রম।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা