সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইটভাটা শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় চান্দু মল্লিক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত চান্দু মল্লিক মিরপুর পৌরসভার নওয়াপাড়া গ্রামের মৃত আজিজুল মল্লিকের ছেলে।

এসআই মাফিজুর রহমান বলেন, সকালে সাইকেলে যাওয়ার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওয়াপাড়া বাজারের নিকট একটি বালি বোঝাই ট্রাক চান্দু মল্লিককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। তবে ট্রাক চালককে আটক করা যায়নি বলে জানান তিনি।

সান নিউজ/সবুজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা