সারাদেশ

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃত্যু বেড়ে ৯

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের একজন হাসপাতাল ও অপর তিনজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মৃতরা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। তবে আরেকজনের নাম জানা যায়নি।

এ বিষয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ পর্যন্ত পৃথক ঘটনায় নয়জন মারা যাওয়ার খবর শুনেছি। এর মধ্যে গতকাল (সোমবার) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমনাথ নামের একজনের মৃত্যু হয়। ওইদিন আরও একজনের মৃত্যু খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে অসুস্থ অবস্থায় আলমগীর মারা গেছে। রিকশাচালক জুলফিকার মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। তবে আরেক জনের নাম জানা যায়নি।

তিনি আরও বলেন, এর আগে রোববার রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮), শহরের কাটনারপাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০) ও আব্দুল জলিলের (৬৫) মৃত্যুর খবর পেয়েছি।

মৃতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা