সারাদেশ

পাবনা পৌর নির্বাচনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৫ মেয়র প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

জামানত হারালেন যারা তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পাটির লাঙল প্রতীকের প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক হাত পাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট।

পাবনা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র প্রার্থী সংগৃহিত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

জানা যায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে ১৫ ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রের জন্য ভোটার ছিলেন ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। ৬৫ হাজার ২৫৫ জন ভোটার তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেন। এই ভোটের মধ্যে ১ হাজার ২৬৫ টি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।

এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি। তিনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। জয় পরাজয়ের ব্যবধান ছিল ১২২ ভোট।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা