সারাদেশ

৬৫টি বাইসাইকেল পেলেন নাটোরে গ্রামপুলিশরা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের যাতায়াত সুবিধার জন্যে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে ৬৫টি বাইসাইকেল প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন আয়োজনে রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সাইকেল হস্তান্তর করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসনের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস।

অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্য উন্নয়নের মধ্যদিয়ে করোনা সংক্রমণ পরিস্থিতিকে মোকাবেলা করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। গ্রাম পুলিশবৃন্দ তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সরকারের বার্তা এবং সুযোগ-সুবিধা পৌঁছে দিতে মেলবন্ধনের ভূমিকা পালন করেন। তাদের পেশাগত অবদানের কথা বিবেচনা করে সংসদে আমার প্রস্তাব গ্রহণ করে বর্তমান সরকার তাদের বেতন সাড়ে তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকায় বর্ধিত করেছে, বাড়িয়েছে অন্যান্য সুযোগ সুবিধা।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা