সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশন চিকিৎসকদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠ এ খেলাটি অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ) ও ডেন্টাল এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার(ডিএসএবি) একঝাঁক তরুন ও প্রবীণ চিকিৎসকদেরকে নিয়ে এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ।

ডা. ফাইজুর রহমান ফয়েজ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেজবাহ উদ্দিন আহমেদ ও ডা. এমএ মনসুর।

উক্ত খেলায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও এ অংশ গ্রহন করেন।

বিএমএ'র অধিনায়ক ডা. খোকন দেবনাথ এবং ডিএসএবি'র অধিনায়ক ডা. মাজহারুল ইসলাম।

ডিএসএবি প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেটে বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করেন। ১২৫ রানের জয়ী লক্ষ্যে বিএমএ ১২ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয়ী হয়৷

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডা. আবু সাঈদ। উক্ত খেলায় ডা. খোকন দেবনাথ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা