সারাদেশ

রিফাত হত্যা মামলার এক আসামির জিপিএ-৫ প্রাপ্তি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার রিফাত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক অপ্রাপ্তবয়স্ক আসামি এবারের 'অটোপাস' এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন বলে পরিবার জানিয়েছে।

অপ্রাপ্তবয়স্ক এই আসামি ১০ বছরের সাজা পেয়ে কারাগারে রয়েছেন। তার মা বলেন, 'শনিবার ফল প্রকাশের পর অনলাইনে ছেলের পরীক্ষার ফল দেখেছি। সে জিপিএ-৫ পেয়েছে।'

তিনি আরও বলেন, 'আমার ইচ্ছা ছিল ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। সরকারের কাছে দাবি, তাকে সাধারণ ক্ষমা করে লেখাপড়া করার সুযোগ দেয়া হোক।'

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১১ জননের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। পুলিশ অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলেও তিনজনকে খালাস দেয় আদালত। অন্যদের মধ্যে ছয়জনের ১০ বছর, চারজনের পাঁচ বছর আর একজনের তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা